পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় পানিতে ডুবে সাইফ হাসান (১৪) নামে এক পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত সাইফ হাসান শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের ছেলে। সে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ অক্টোবর , ২০২০।








