ধানের শীষে ভোট চাইলেন খালেদা

প্রচ্ছদ » Uncategorized » ধানের শীষে ভোট চাইলেন খালেদা

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচন একতরফা হতে দেয়া হবে না’ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সামনে আসছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন।

বুধবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আপনারা আরও ঐক্যবদ্ধ হোন। আমি বলব, আসুন সামনে আসছে শুভ দিন, ধানের শীষই হবে বিজয়ের বছর, ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই ধানের শীষে ভোট দেই এবং ধানের শীষকে বিজয়ী করি। এদেশের মানুষকে আবার শান্তি, উন্নতি, গণতন্ত্র ও উন্নয়নের পথে নিয়ে যাব।’

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন জেলা সফরে নৌকা প্রতীকে ভোট চাইলেও বিএনপিপ্রধান এবারই প্রথম নির্বাচনে নিজ দলের প্রতীকে ভোট চাইলেন।

একাদশ নির্বাচন ‘একতরফা’ হতে দেয়া হবে না- এমন হুঁশিয়ারি উচ্চারণ করে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ নির্বাচনকে সবচেয়ে বেশি ভয় পায়। তারা ভাবছে, আগামী নির্বাচনেও তারা চুরি করে ক্ষমতায় বসবে। না, তাদের এবার আর চুরি করে ক্ষমতায় বসতে জনগণ দেবে না।

আওয়ামী লীগ চাইবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলা দিয়ে এবং তাদের হয়রানি করে একতরফা নির্বাচন করবে। আমি বলতে চাই, আওয়ামী লীগকে এবার আর একতরফা নির্বাচন করতে দেয়া হবে না। একতরফা নির্বাচন এদেশে আর হবে না। সেটা কারও কাছে গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, এবার সবার অংশগ্রহণে নির্বাচন হবে। হাসিনা এ নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না। হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। মানুষ বুঝে গেছে, হাসিনা ক্ষমতায় থেকে নির্বাচন করলে ফলাফল কী হয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০