পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে । অপর দিকে
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে টানা বাড়তে থাকে সূচক।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৮ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৯২৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৯৭ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০১টির, দর কমেছে ৮১টির এবং দর পরিবর্তীত রয়েছে ৭০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৮ কোটি ৪ লাখ ৯৫ হাজার টাকা।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৬২ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির, দর কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ ৮০ হাজার টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ অক্টোবর , ২০২০।








