বৃহস্পতিবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » বৃহস্পতিবার ৩ কোম্পানির লেনদেন বন্ধপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স, সিঙ্গার বিডি ও বারাকা পাওয়ার লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানি ৩টির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ৩টি। রোববার কোম্পানি ৩টির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ অক্টোবর , ২০২০।








