দূর্গাপূজায় মুক্তি পাচ্ছে না শাকিব খানের ‘নবাব এলএলবি’

প্রচ্ছদ » Uncategorized » দূর্গাপূজায় মুক্তি পাচ্ছে না শাকিব খানের ‘নবাব এলএলবি’

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: মহামারি করোনার প্রভাবে স্থবিরতা কাটিয়ে ‘নিউ নরমাল’ জীবনে ফিরছে পৃথিবী। আশঙ্কা থাকলেও জীবনের তাগিদে কাজে ফিরছে মানুষ। শোবিজ অঙ্গনেও নয় ব্যতিক্রম। ২২৪ দিন পর ‘নবাব এলএলবি’ নামের ছবির মধ্য দিয়ে শুটিংয়ে ফিরেছিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা সুপারস্টার শাকিব খান।

‘নবাব এলএলবি’ সিনেমায় তাকে মাহিয়া মাহির বিপরীতে দেখা যাবে। পাশাপাশি ছবিটিতে প্রথমবারের মতো শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী স্পর্শিয়া।

আগামী ২৩ অক্টেবার দূর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘নবাব এলএলবি’। কিন্তু শেষ পর্যন্ত পূজায় মুক্তি পাচ্ছে না ছবিটি।

জানা গেছে, শুটিং শেষ হলেও ছবিটি ২৩ অক্টোবর মুক্তি দেয়া সম্ভব হচ্ছেনা। কারণ ছবিটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে। যা এখনও পরিপূরিভাবে প্রস্তুত নয়।

এর আগে জানা যায়, ছবির দুটির গানের শুটিং বাকী। ১৬ অক্টোবর মালদ্বীপে গানের শুটিংয়ের জন্য যাওয়ার কথা ছিলো নবাব এলএলবি টিমের। কিন্তু সেটা সম্ভব হয়নি। কারণ, মাহির পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ায় তা নবায়ন করতে দেওয়া হয়েছে। কিন্তু সঠিক সময়ের মধ্যে পাসপোর্ট না পাওয়ায় শুক্রবার ‘নবাব এলএলবি’র শ্যুটিংয়ের জন্য মালদ্বীপে যাওয়া সম্ভব হয়নি। তাই আটকে যাচ্ছেন নবাব এলবির মুক্তি।

বিষয়টি গণমাধ্যমে আসতেই অনন্য মামুন বললেন, কোন আর্টিস্টের কারণে নবাব এলএলবির মুক্তির পেছাচ্ছে না। তবে মালদ্বীপে শুটিংয়ের অনুমতি নিয়ে কিছুটা ঝামেলা হচ্ছিল। তবে এটার চেয়ে বড় কারণ হচ্ছে নতুন একটি প্লাটফর্মে মুক্তি পাবে নবাব এলএলবি। সে প্লাটফর্মটা যেনো দর্শকদের কাছে ব্যবহারযোগ্য হয়। সব পরীক্ষা নীরিক্ষা করার পরই নবাব এলএলবি দিতে চাচ্ছি। তাই ২৩ অক্টোবর মুক্তি দেয়া সম্ভভ হচ্ছে না।

কবে মুক্তি পাবে তাহলে? এমন প্রশ্নের উত্তরে মামুন নতুন মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে জানান। তবে সূত্র বলছে, নভেম্বর এর প্রথম সপ্তাহে ছবি মুক্তির তোড়জোড় চালাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান।

পরিচালক জানিয়েছিলেন, শুটিং শেষ ছবিটির। সেই সঙ্গে সম্পাদনা ও ডাবিংয়ের কাজও প্রায় শেষ।

পুঁজিবাজার রিপোর্ট -নূ/আ/সি/২১ অক্টোবর ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০