বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা
প্রচ্ছদ » রাজনীতি » বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
জানা যায়, আলোচিত সময় কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৮০ টাকা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ অক্টোবর , ২০২০।








