পানি পার ১০ টাকা !
প্রচ্ছদ » Uncategorized » পানি পার ১০ টাকা !নিজস্ব প্রতিবেদক : বুধবার রাত ১০টা। রাজধানীর মিরপুর এলাকা। রাস্তায় হাঁটু পরিমাণ পানি। এই পানি পার হতে ১০ টাকা করে নিচ্ছেন ভ্যানচালকেরা। পুরো ফকিরের পুল এলাকায় রয়েছে হাঁটু পানি। যাত্রীরাও ভ্যানে করে পার হচ্ছেন। আবার অনেকে পায়ে হেঁটেই এই পানি পার হয়ে যাচ্ছেন নিজ গন্তবে।
বুধবার রাতে মিরপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, পুরো এলাকায় পানি জমেছে। ঘরমুখী মানুষ তাদের গন্তবে যাওয়ার জন্য ১০ টাকা নিয়ে পানি পার হচ্ছেন। আবার অনেকে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন।
কথা হয় ভ্যানচালক রহিমের সঙ্গে। তিনি বলেন, বুধবার বিকেল থেকে বৃষ্টি হওয়ায় পুরো মিরপুর এলাকায় হাঁটু পানি জমে আছে। আমরা যাত্রীদের সুবিধার্থে পানি পার করে দিচ্ছে এবং ভাড়া হিসেবে নিচ্ছি ১০ টাকা। যাত্রীরাও ভ্যানে করে পার হচ্ছেন।
ভ্যানযাত্রী জব্বার বলেন, পুরো মিরপুর এলাকায় এক হাঁটু পানি। পচা-নোংরা পানি দিয়ে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। তাই টাকা দিয়ে পানি পার হচ্ছি।
উল্লেখ্য, বুধবার বিকেল থেকে বৃষ্টি হওয়াতে রাজধানীর অধিকাংশ রাস্তাঘাট ডুবে যায়। এতে রাজধানীবাসীর ভোগান্তি বেড়ে যায়। এ সুযোগে ভাড়া হিসেবে ১০ টাকা নিয়ে পানি পার করে দিচ্ছেন ভ্যানচালকরা।








