নোয়াখালী ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » নোয়াখালী ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : নোয়াখালীর চাটখিলে ঘরে ঢুকে গৃহবধূকে (২৯) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মজিবুর রহমান শরীফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শরীফকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দুই মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট্র মোহাম্মদ সাঈদীন নাহী ধর্ষণ মামলায় তিনদিন এবং অস্ত্র মামলায় একদিনসহ মোট চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মজিবুর রহমান শরীফ উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওয়াতির বাড়ির রফিকুল ইসলাম খোকনের ছেলে এবং নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, ওই প্রবাসীর স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার শরীফকে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করলে রাতে তাকে নিয়ে তার বাড়ি ও অফিসসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে শরীফের বসতঘর থেকে একটি ইতালিয়ান পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল, অফিস থেকে একটি বিয়ারের খালি ক্যান, এক বক্স কনডম, তিনটি মোবাইল ও গ্রিল ওয়ার্কসপ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলো ও ল্যাপটপ চেক করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই গৃহবধূ তার নিজ ঘরে ঘুমিয়েছিলেন। শরীফ কৌশলে তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পরে ওই গৃহবধূর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করে চলে যান। অভিযুক্ত শরীফ ওই গৃহবধূর দূরসম্পর্কের ভাসুরের ছেলে।

পরে এ ঘটনায় ওই গৃহবধূ নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাটখিল থানায় মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ শরীফকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইয়াছিন বাজার থেকে গ্রেফতার করে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০