শাইনপুকুর সিরামিক্সের শেয়ার দর বাড়ার কারণ নেই

প্রচ্ছদ » Uncategorized » শাইনপুকুর সিরামিক্সের শেয়ার দর বাড়ার কারণ নেই

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত সিরামিক্স খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিক্স লিমিটেডের শেয়ায়ের দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৩ জুন থেকে শেয়ারটির দর বেড়েই চলেছে। এ সময়ে শেয়ারটির দর ১৪ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ১৫ টাকা ৯০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৪৩ শতাংশ। আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০