ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ লাখ ছাড়াল

প্রচ্ছদ » Uncategorized » ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ লাখ ছাড়াল

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ লাখ ৬১ হাজার ৩১২ জনে পৌঁছেছে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৭ হাজার ৩০৬ জন।

আজ (২৩ অক্টোবর) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৪ হাজার ৩৬৬টি নতুন সংক্রমণ এবং একইসময়ে ৬৯০ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে। এছাড়া দেশটিতে এ পর্যন্ত ৬৯ লাখ ৪৮ হাজার ৪৯৭ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ লাখ ৯৫ হাজার ৫০৯ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮.৯৬ শতাংশ, সংক্রমণ মুক্ত বা সুস্থ হওয়ার হার ৮৯.৫৩ শতাংশ। মৃত্যু হার ৫১ শতাংশ।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গে করোনা আবহের মধ্যে শারদোৎসব হওয়ায় পরিস্থিতি মোকাবিলা করতে রা‌জ্য সরকার দুর্গাপুজোর সময়ে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের যাবতীয় ছুটি বাতিল করেছে। পুজোর দিনগুলোতে যাবতীয় সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ এমনকি রাজ্যজুড়ে বিভিন্ন স্বাস্থ্য দফতর খোলা থাকছে।

অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে। রাজ্যটিতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৫৭ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৬৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের ৩ লাখ ৩৭ হাজার ২৮৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ২ লাখ ৯৪ হাজার ৯১১ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে এ পর্যন্ত মোট ৬ হাজার ৩০৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৩অক্টোবর ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১