পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার বাজার বিশ্লেষণে দেখা যায়,
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.০২ পয়েন্ট কমে ৪ হাজার ৮৯২.০১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.৭০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৯.৫২ ও সিডিএসইসি ৪.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৯.৪৬ পয়েন্ট, ১৬৮২.৯১ পয়েন্টে ও ৯৮২.৩৯ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৪৩ কোটি ৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯ কোটি ৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির বা ৩১.০৯ শতাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ১৮৬টির বা ৫২.১০ শতাংশের এবং ৬০টি বা ১৬.৮০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৩.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৯৫৬.৫৩ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর। আজ সিএসইতে ২৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০