অ্যাডভান্ট ফার্মার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » অ্যাডভান্ট ফার্মার ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি অ্যাডভান্টা ফার্মা লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

আজ বুধবার (২৮ অক্টোবর) সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৯১ পয়সা।

কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৫০ পয়সা। গতবছর ছিল ১৩ টাকা ৫০ পয়সা।

শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০