কর্মসংস্থান, বেকার ভাতাসহ ৪ দফা দাবি

প্রচ্ছদ » স্বাস্থ্য » কর্মসংস্থান, বেকার ভাতাসহ ৪ দফা দাবি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : কর্মসংস্থান, বেকার ভাতাসহ ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব শক্তি নামের একটি সংগঠন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।

প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব শক্তির আহ্বায়ক হানিফ বাংলাদেশি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারিতে কোটি কোটি মানুষ বেকার হচ্ছে। বাংলাদেশও এর ব্যাতিক্রম নয়। দেশেও অনেক বেসরকারি চাকরিজীবী চাকরি হারিয়েছেন। অনেক কল-কারখানা বন্ধ হওয়ার ফলে বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। নতুন করে চাকরি পাওয়া তো দূর, পুরোনা চাকরিজীবীরাই চাকরি ধরে রাখতে হিমশিম খাচ্ছেন। বিশ্বে করোনার কারণে মানুষ বেকার হচ্ছে আর বাংলাদেশের মানুষ করোনা ও অর্থপাচারের কারণে বেকার হচ্ছে। পাটকলসহ সরকারি অধীনস্ত সব প্রতিষ্ঠান সরকার বন্ধ করে বেসরকারিকরণ করছে। সরকার যদি কলকারখানা সচল না রাখতে পারে তাহলে জনগণ কিছু দিনের মধ্যে সরকারকেই বেসরকারিকরণ করে দেবে।

এসময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে ৪ দফা তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে পাচারকৃত অর্থ ফেরত এনে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। ২৫ বছরের বেশি বয়সী সকল বেকার যুবককে বেকার ভাতা দিতে হবে। বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের সরকারি খরচে বিদেশে পাঠাতে হবে। বিদেশে যাওয়ার পর সরকারি খরচ আদায়ের ব্যবস্থা রাখা যেতে পারে এবং বেকারদের কর্মসংস্থান সৃষ্টির জন্য উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দিতে হবে।

প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উপদেষ্টা ইকবাল আমেনী, সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন, ন্যাপ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ যুব শক্তির যুগ্ম আহ্বায়ক গোলাম ফারুক মজনু প্রমুখ।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩১ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১