শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব

প্রচ্ছদ » সারাদেশ » শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে চলে আসা নেগেটিভ ইক্যুইটির দুরবস্থা থেকে বেরিয়ে আসতে নানা প্রদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছে শীর্ষ ব্রোকারেজ হাউজগুলো।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শীর্ষ ব্রোকারদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরেন নেতারা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বে আলোচনা সভায় কমিশনার ও নির্বাহী পরিচালকরা অংশগ্রহণ করেন।

শীর্ষ ব্রোকারদের মধ্যে ছিলেন- বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) ও ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. ছায়েদুর রহমান, এবি সিকিউরিটিজের চেয়ারম্যান এম ফজলুর রহমান, লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেসের প্রতিনিধি মো. রেজাউর রহমান, ইউসিবি ক্যাপিটালের সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউনাইটেড সিকিউরিটিজের সিইও মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, আইডিএলসি সিকিউরিটিজের সিইও মো. সাইফুদ্দিন, সিটি ব্রোকারেজের সিইও মিসবাহ উদ্দিন আফ্ফান ইউসুফ ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের সিইও আহসানুর রহমান।

নাম না প্রকাশের শর্তে এক ব্রোকারেজ হাউজের এমডি বলেন, স্থিতিশীল পুঁজিবাজার ও মার্কেট উন্নয়নে করণীয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। এ সময় সবাইকে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে কাজ করার আহ্বান জানানো হয়।

তিনি বলেন, আজকের সভায় মূলত নেগেটিভ ইক্যুইটির দুরবস্থা থেকে বেরিয়ে আসতে নানা প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনকে। এছাড়াও পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি ও সম্প্রসারণ করতে নতুন প্রোডাক্ট আনার প্রস্তাব করা হয়।

বিএমবিএর প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেন, বাজারের উন্নয়নে কিভাবে ব্রোকাররা ভূমিকা রাখতে পারে, আজকে বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে।

বিএসইসি বাজারের উন্নয়নে নানা পদক্ষেপ নিচ্ছে এবং একইসঙ্গে আমাদেরকে বাজারে সক্রিয় হওয়ার জন্য আহ্বান করেছে বলে জানান বিএমবিএর এই সভাপতি। তিনি বলেন, কমিশন নিজেদের সঙ্গে সঙ্গে আমাদেরকে বাজারের উন্নয়নে এগিয়ে আসার জন্য বলেছে।

বৈঠকে বাজারের উন্নয়নে করণীয় নিয়ে ব্রোকাররা কিছু মতামত তুলে ধরেছেন বলে জানান ছায়েদুর রহমান। এক্ষেত্রে মার্জিন ঋণের নেগেটিভ ইক্যুইটির সমস্যা সমাধান, স্বল্প সুদে অর্থের সরবরাহ ও ভালো কোম্পানি আনতে প্রণোদনার কথা বিশেষভাবে বলা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০