তিশার বিয়ের আসরে হঠাৎ হাজির নিলয় 

প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » তিশার বিয়ের আসরে হঠাৎ হাজির নিলয় 

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সময়ের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি নাটকে। সম্প্রতি যুক্ত হয়েছেন কৌশিক শংকর দাসের ‘পাঞ্চ’ সিনেমায়।

এদিকে দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশাও বেশ ব্যস্ত সময় পার করছেন শুটিংয়ে। এ দুই তারকাকে একসঙ্গে নিয়ে নতুন একটি নাটক নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ফজলুল সেলিম।
নাটকের নাম ‘তোমাকে চাই’।

নাটকের গল্পে দেখা যাবে নিলয় আলমগীর বারবার পরীক্ষায় ফেল করেন। এজন্য সম্পর্কে ব্রেকআপ আনেন তাসনুভা তিশা। ব্রেকআপের সুযোগে তিশার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠান তারই শিক্ষক টুটুল চৌধুরী।

নিলয় কোনোভাবে বিয়ে ঠেকাতে পারেন না। বাধ্য হয়ে বরের পোশাকে বিয়ের আসরে তিশার পাশে বসে পড়েন নিলয়। তিশা দেখে তো অবাক! নিলয় তখন বলে, ‘তোমাকে চাই’।

ফজলুল সেলিমের রচনা ও পরিচালনায় এ নাটকে নিলয়-তিশা ছাড়াও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, আবদুল্লাহ রানা, সায়কা আহমেদ, খান আতিক, আফরোজা শশী প্রমুখ।

নির্মাতা সেলিম বলেন, ‘নাটকের শুটিং শেষ। শিগগিরই একটি বেসরকারি টিভিতে প্রচার হবে। এরপর পাওয়া যাবে ইউটিউবেও। একটি রোমান্টিক কমেডি নাটক নির্মাণের চেষ্টা করেছি। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১লা নভেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১