১১ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

প্রচ্ছদ » সারাদেশ » ১১ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হরো : শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইডস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, পাওয়ার গ্রীড, ন্যাশনাল টিউবস, এসিআই, এমআই সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, কোহিনুর কেমিক্যাল এবং এসিআই ফর্মূলেশন।

কোম্পানিগুলোর মধ্যে শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৮ নভেম্বর বিকাল ৪টায়, ফার্মা এইডসের ৯ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের ৪ নভেম্বর বিকাল ৫টায়, পাওয়ার গ্রীডের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায়, ন্যাশনাল টিউবসের ৮ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, এসিআইয়ের ৯ নভেম্বর বিকাল ৪টায়, এমআই সিমেন্টের ৮ নভেম্বর বিকাল ৩টায়, ওরিয়ন ইনফিউশনের ৮ নভেম্বর বিকাল ৪টায়, ওরিয়ন ফার্মার ৮ নভেম্বর বিকাল ৫টায়, কোহিনুর কেমিক্যালের ৭ নভেম্বর বিকাল ৪টায় এবং এসিআই ফর্মূলেশনের বোর্ড সভা ৯ নভেম্বর বিকাল ২.৪৫টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইডস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, পাওয়ার গ্রীড, ন্যাশনাল টিউবস, এসিআই, এমআই সিমেন্ট, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা ও কোহিনুর কেমিক্যালের বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর এসিআই ফর্মূলেশনের বোর্ড সভা প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০