ডিজিটাল পুঁজিবাজার গড়ার লক্ষ্যে ডিএসই পরিদর্শনে বিএসইসি চেয়ারম্যান

প্রচ্ছদ » অর্থনীতি » ডিজিটাল পুঁজিবাজার গড়ার লক্ষ্যে ডিএসই পরিদর্শনে বিএসইসি চেয়ারম্যান

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ডিজিটাল পুঁজিবাজার গড়ার লক্ষ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করলেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আজ সোমবার (০২ নভেম্বর) দুপুর ১২টায় পরিদর্শন করেন বিএসইসিরে চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় চার কমিশনার উপস্থিত ছিলেন। এটি নতুন কমিশন দায়িত্বগ্রহণের পর প্রথম পরিদর্শন।

প্রতিনিধি দল রাজধানীর নিকুঞ্জে অবস্থিত নতুন এই ভবনটি ঘুরে দেখেন। মিডওয়ে সিকিউরিটিজসহ বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজের খোঁজ খবর নেন কমিশনের চেয়ারম্যান। এছাড়াও ডিএসইর আইটি বিভাগকে শক্তিশালী করার তাগাদা দেন।

এরপর প্রতিনিধি দল ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। বেলা ৩টা সফর শেষ করে কমিশনের উদ্দেশ্যে ডিএসই ত্যাগ করেন তারা।

ডিএসই সফরের বিষয়ে গত শনিবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে আয়োজিত ওয়েবিনারের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ডিএসইকে ডিজিটাল করা হবে। এই লক্ষ্যে আগামী সোমবার পরিদর্শন করা হবে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১