ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২৬ কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানির ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২৭ লাখ ৫৪ হাজার ৯৭৫টি শেয়ার ৪১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৮ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকার এশিয়া ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

এছাড়া সামিট পাওয়ারের ৪৯ লাখ ১৫ হাজার টাকার, এসএস স্টিলের ১৪ লাখ ৯০ হাজার টাকার, এসকে ট্রিমসের ৩২ লাখ ৬৪ হাজার টাকার, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ৮ লাখ ৭০ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ১ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১০ লাখ ২ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২ লাখ ৭৪ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৪ লাখ ২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৫ লাখ ৩ হাজার টাকার, খুলনা প্রিন্টিংয়ের ৫ লাখ ৭৮ হাজার টাকার, ইন্ট্রাকোর ৭ লাখ ১ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১০ লাখ ৮৯ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৬ হাজার টাকার, ডিবিএইচেরে ১০ লাখ ৪৮ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ২০ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৫১ লাখ ২ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৬ লাখ ৬০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২০ লাখ ১৭ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ১৫ হাজার টাকার, আমান কটনের ৭ লাখ ৩২ হাজার টাকার এবং এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৭৭ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৪ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১