ডিজিটাল স্টক ব্রোকার নীতিমালা অনুমোদন

প্রচ্ছদ » তথ্যপ্রযুক্তি » ডিজিটাল স্টক ব্রোকার নীতিমালা অনুমোদন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার “সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন ‘ডিজিটাল বুথ (স্টক ব্রোকার/ট্রেক হোল্ডার)” নীতিমালা, ২০২০ অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বুধবার (০৪ নভেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

কমিশনের নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০ এর অধীনে নিবন্ধিত স্টক ব্রোকার/ট্রেক হোল্ডার ব্যবসা প্রসার এবং বিনিয়াগকারীদের নিকট সেবা সহজীকরণের লক্ষ্যে ‘ডিজিটাল বুথ (স্টক ব্রোকার/ট্রেক হোল্ডার) নীতিমালা, ২০২০ অনুমোদন দেয়।

এটি বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, দেশের সকল নিবাসী ও অনিবাসী বিনিয়াগকারীদের বিনিয়াগের সুযোগ সৃষ্টির মাধ্যমে পুঁজিবাজারের সার্বিক উন্নয়নে সহায়ক হবে।

আলাচ্য নীতিমালার অধীনে ডিজিটাল বুথ বিএসইসি কতৃর্ক অনুমোদিত কোন ব্রোকারের প্রধান কার্যালয় বা কোন পূর্ণাঙ্গ শাখার সরাসরি তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে পরিচালিত হবে যা দেশের ইউনিয়ন কেন্দ্র হতে উপজেলা, জেলা পর্যায়ে ব্যবসায়িক কেন্দ্রে এবং বিদেশে একই রকম এলাকায় স্থাপন করা যাবে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৪ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১