সেমিতে হারের ব্যাখ্যায় যা বললেন মাশরাফি

প্রচ্ছদ » Uncategorized » সেমিতে হারের ব্যাখ্যায় যা বললেন মাশরাফি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বপ্নের সেমিফাইনালে ভারতের সঙ্গে বড় ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে টাইগারদের। সেমিফাইনালে হারের জন্য দলের সতীর্থদের মানসিক দুর্বলতাকেই দায়ী করছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ কারণে বড় ম্যাচের জন্য মানসিকভাবে শক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কোহলির বাজে উদযাপন, সোশ্যাল মিডিয়াতে ঝড়
ভারতের সঙ্গে হেরে ম্যাচ শেষে মাশরাফি বলেন, “আমার কাছে মনে হয়, এই চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টটা খুব ভালো গেছে আমাদের জন্য। কেউ ভাবতেও পারেনি যে আমরা সেমি-ফাইনাল খেলব। তবে আজকের হার অবশ্যই খুব হতাশার। আমরা আরো ভালো খেলতে চেয়েছিলাম। বড় ইনিংসের পথেও ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে তামিম ও মুশফিক, সঙ্গে সাকিব পরপর আউট হয়েছে। আর হয়ে ওঠেনি।”

সতীর্থদের মানসিক অবস্থা নিয়ে তিনি বলেন, “আমাদের মানসিকভাবে আরো শক্ত হতে হবে। আজকে (বৃহস্পতিবার) যেমন আমরা খেলাটাকে হাতে নিয়েছি, আবার ছেড়ে দিয়েছি। এই ব্যাপারগুলো ঠিক করতে হবে। টুর্নামেন্টে অবশ্যই ভালো লাগা আছে অনেক। তবে এই ধরনের ম্যাচগুলোতে আরেকটু ভালো খেলতে পারতাম, সেসব আরো শিখতে হবে।”

২০১৯ সঙ্গে ইংল্যান্ডেই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তার আগে এই ধরনের খেলায় ক্রিকেটারদের মানসিক উন্নতি নিয়ে তিনি বলেন, “এই ধরনের ম্যাচ মানে বড় ম্যাচ। পরের ধাপটায় যাওয়ার ম্যাচ। এসব ম্যাচে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জিতে চাই মানসিকভাবে শক্ত হওয়া। মাশরাফির আশা, ২০১৯ বিশ্বকাপে দল যখন আবার ইংল্যান্ডে খেলতে আসবে, তখন মানসিকভাবেও তৈরি থাকবে।”

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর এবার ভারতের সঙ্গে সেমিফাইনাল নিয়ে তিনি বলেন, “২০১৫ বিশ্বকাপ ও এবার চ্যাম্পিয়ন্স ট্রফি- দুটি বড় টুর্নামেন্টে আমরা নক আউট খেললাম। ভারতের সঙ্গে দুটি ম্যাচই প্রায় একইরকম খেলেছি আমরা। তার মানে, বড় ম্যাচের জন্য আমরা মানসিকভাবে ততটা প্রস্তুত না। স্কিল বা শারীরিক দিক থেকে অতটা পিছিয়ে নেই। মানসিকভাবে প্রস্তুত হলে, এই গ্রুপটিই যদি শিখে ২০১৯ সালে ফেরে, তাহলে কাজ হবে। দর্শক হয়ে বসে থাকলে লাভ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০