সূচকের পতনে লেনদেন শেষ

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন শেষ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯২৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১১৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৭৮৬ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৯৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১১২০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭২৫ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৯২৮ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ১৪২ কোটি ১৯ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৫ লাখ ৮৭ হাজার টাকা।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৮ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১