সিলভা ফার্মার মুনাফা বেড়েছে
প্রচ্ছদ » Uncategorized » সিলভা ফার্মার মুনাফা বেড়েছেপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :পুঁজিবাজারের তালিকাভুক্ত সিলভা ফার্মার চলতি অর্থবছরের ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর’২০) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ২১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের ৩ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.২৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৬ টাকা বা ২১ শতাংশ বেড়েছে।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.৪৫ টাকায়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ নবেম্বর , ২০২০।








