পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই সময়ে কোম্পানিটি ৪০১ কোটি টাকা মুনাফা করেছে কোম্পানিটি। দেশীয় কোম্পানির জন্য এটি একটি রেকর্ড।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটি মুনাফা করেছে ৪০১ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৩০৩ টাকা। এ হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ২৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৭৮ টাকা ৪৮ পয়সা।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১১ নবেম্বর , ২০২০।








