নাটোরের বড়াইগ্রাম জামায়তের ১৫ নেতাকর্মী আটক

প্রচ্ছদ » জাতীয় » নাটোরের বড়াইগ্রাম জামায়তের ১৫ নেতাকর্মী আটক

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : নাটোরের বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির-সেক্রেটারিসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের জালশুকা রাজাপুর গ্রামের হাশেম আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুর রহিম জানান, এ বিষয়ে পুলিশ সুপার বিস্তারিত জানাবেন।

তবে আটক ১৫ জনের মধ্যে কয়েকজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন- জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও শুরা সদস্য জামায়াত মনোনীত নাটোর-৪ আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ দেলোয়ার হোসাইন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হোসাইন, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না উজ্জ্বল, বায়তুলমাল সম্পাদক আতিকুর রহমান, সাবেক উপজেলা আমির হাশেম আলী মীর, আব্বাস আলী মাস্টার ও দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, আটক ১৫ জনের নাম পরিচয় এখনও সঠিকভাবে জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৬ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১