কাল ১০ কোম্পানির লেনদেন বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » কাল ১০ কোম্পানির লেনদেন বন্ধপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ১৭ নভেম্বর, মঙ্গলবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, জেনেক্স ইনফোসিস, কে অ্যান্ড কিউ, ম্যারিকো, এমজেএলবিডি, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, নূরানী ডাইং, রেনউইক যজ্ঞেশ্বর, সাফকো স্পিনিং ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।
এর আগে কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ১৮ নভেম্বর , বুধবার থেকে কোম্পানির শেয়ার লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৬ নবেম্বর , ২০২০।








