শিবগঞ্জে ভটভটি খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯

প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » শিবগঞ্জে ভটভটি খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ধানবোঝাই একটি ভটভটি উল্টে খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারিক বাজার আঞ্চলিক সড়কের গাজীপুরের ভাঙাশাকো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম ও লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সিরাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সাতজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও দু’জন মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শ্রমিকরা নওগাঁ থেকে ধান কেটে সোনামসজিদের দিকে যাচ্ছিল।

পথে ভাঙাশাকো এলাকায় এলে সড়কে গর্তে পড়ে ধানবোঝাই ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। শ্যালো ইঞ্জিনচালিত ওই ভটভটিটিতে কমপক্ষে ১‌৫ জন শ্রমিক ছিল।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৯ নবেম্বর , ২০২০।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১