লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা
প্রচ্ছদ » Uncategorized » লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমেকা ফার্মা লিমিটেড। কোম্পানিটির মোট ৬৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কোম্পানিটি মোট ৪৫ লাখ ১৩ হাজার শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা লিমিটেড। কোম্পানিটির ১১ লাখ ৬৭ হাজার ৩৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৪ কোটি ২৬ লাখ টাকা।
ব্রাক ব্যাংক তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩৬ লাখ ৭৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৭৫ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো, গ্রামীণফোন, গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৯ নবেম্বর , ২০২০।








