৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মার্কেন্টাইল ব্যাংক
প্রচ্ছদ » Uncategorized » ৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মার্কেন্টাইল ব্যাংকপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেট বন্ড ছাড়বে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
আজ বৃহস্পতিবার(১৯নভেম্বর) কোম্পনির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
ব্যাসেল ৩ এর গাইডেন্স অনুসারে ব্যাংকের মূলধন বৃদ্ধির লক্ষ্যে নন কনভার্টেবল সাবঅর্ডিনেট বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চূড়ান্ত অনুমোদন দিলে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করবে কোম্পানিটি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৯ নবেম্বর , ২০২০।








