বিনিয়োগকারীরা হারালেন ৫ হাজার কোটি টাকা

প্রচ্ছদ » Uncategorized » বিনিয়োগকারীরা হারালেন ৫ হাজার কোটি টাকা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। এতে পাঁচ হাজার কোটি টাকার ওপরে হারিয়েছেন বিনিয়োগকারীরা। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে এ অর্থ হারিয়েছেন তারা।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৩ হাজার ২৯৯ কোটি টাকা; যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯৮ হাজার ৪৭৫ কোটি টাকা। অর্থাৎ ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ১৭৬ কোটি টাকা। বাজার মূলধন কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ কমেছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৫ দশমিক শূন্য ৭ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৩৭ দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ।

প্রধান মূল্য সূচকের পাশাপাশি গত সপ্তাহে কমে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক। সপ্তাহজুড়ে সূচকটি কমেছে ১০ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ।

প্রধান ও বাছাই করা মূল্য সূচকের পতন হলেও বেড়েছে ডিএসই শরিয়াহ্। গত সপ্তাহে সূচকটি বেড়েছে ১১ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৩ দশমিক শূন্য ৩ পয়েন্ট বা দশমিক ২৭ শতাংশ।

মূল্য সূচকের মিশ্র প্রবণতার সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ৯৯টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১৯৯টির। আর ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৮১ কোটি ৮২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৯১১ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১২৯ কোটি ৪৬ লাখ টাকা বা ১৪ দশমিক ২১ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৯০৯ কোটি ১০ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৫৫৬ কোটি ৪৪ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ৬৪৭ কোটি ৩৪ লাখ টাকা।

গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ গ্রুপ বা ভালো কোম্পানির অবদান ছিল ৮৫ দশমিক ৩৬ শতাংশ। এছাড়া ‘বি’ গ্রুপের ১০ দশমিক ১৯ শতাংশ, ‘জেড’ গ্রুপের দশমিক ৭৮ শতাংশ এবং ‘এন’ গ্রুপের ৩ দশমিক ৬৬ শতাংশ অবদান ছিল।

গত সপ্তাহে ডিএসইর মূল বাজারে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো, গ্রামীণ ওয়ান : স্কিম টু, ব্র্যাক ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অ্যাসোসিয়েটড অক্সিজেন, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এশিয়া ইন্স্যুরেন্স।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২১ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১