সাইবার হামলা রোধে ব্যাংকগুলোর সতর্কতা জারি

প্রচ্ছদ » Uncategorized » সাইবার হামলা রোধে ব্যাংকগুলোর সতর্কতা জারি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের ব্যাংকগুলোতে সাইবার হামলার আশঙ্কায় অনলাইন লেনদেন ও এটিএম লেনদেনের ওপর নজরদারী বৃদ্ধি করেছে ব্যাংকগুলো।

সাইবার হামলা প্রতিরোধে সতর্ক করে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

চিঠিতে বলা হয়েছে, উত্তর কোারিয়ার হ্যাকার গ্রুপ বিগল বয়েজ ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রির্জাভ চুরির সঙ্গে জড়িত ছিল। বিগল বয়েজ দেশের ব্যাংকগুলোর এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও সুইফট নেটওয়ার্ক হ্যাক করতে পারে।

চিঠির প্রেক্ষিতে অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় নিরাপত্তা বাড়িয়েছে ব্যাংকগুলো। লেনদেন বন্ধ রাখছে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত।

উত্তর কোরিয়ার এই হ্যাকার গ্রুপ হামলা চালাতে পারে এমন আশঙ্কায় চলতি বছরের আগস্ট মাসে ব্যাংকগুলোতে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে অধিকাংশ ব্যাংকের অনলাইন লেনদেন সীমিত রয়েছে। বন্ধ রয়েছে এক ব্যাংকের গ্রাহকের অন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১