সূচকের পতনে লেনদেন চলছে

প্রচ্ছদ » Uncategorized » সূচকের পতনে লেনদেন চলছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে । অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ( ২৩ নভেম্বর) বাজার বিশ্লেষণে দেখাযায়, লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমে। এতে ৫ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ১৫ পয়েন্ট পড়ে যায়।

লেনদেনের সময় গড়ানোর সঙ্গে বাড়তে থাকে পতন প্রবণতা। ফলে প্রথম ২৫ মিনিটের লেনদেনেই ডিএসইর প্রধান সূচক ৫৪ পয়েন্ট পড়ে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ্ ১৮ পয়েন্ট কমেছে।

বিজ্ঞাপন

এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৫৯টির। আর ৬৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬৮ কোটি ২১ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৩ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ৯৮ লাখ ৩৪ হাজার টাকা। লেনদেন অংশ নেওয়া ৬২ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১