তৃতীয় বারের মত কারখানা বন্ধ রাখবে রিং সাইন টেক্সটাইল
প্রচ্ছদ » Uncategorized » তৃতীয় বারের মত কারখানা বন্ধ রাখবে রিং সাইন টেক্সটাইলপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বৈশ্বিক মহামারির কারণে বিদেশি ক্রেতার পণ্যের চাহিদা কমে যাওয়া ও কাঁচামালের সংকটের কারণ তৃতীয় বারের মত কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানির রিং সাইন টেক্সটাইল লিমিটেডের পরিচালনা র্পষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
উৎপাদন বন্ধ রাখার বিষয়ে স্টক এক্সচেঞ্জকে কম্পানিটি জানিয়েছে, তৃতীয় দফায় কোম্পানিটির কারখানা ২৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
এর আগে প্রথম দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর ও দ্বিতীয় দফায় ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।
রিং সাইন টেক্সটাইলের প্রধান হিসাব কর্মকর্তা আশরাফ আলী বলেন, আশা করছি এই সময়ের মধ্যে আমাদের বিদেশি ক্রেতার পণ্যের চাহিদা বাড়বে এবং দ্রুতই কারখানা চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৪ নবেম্বর , ২০২০।








