ব্লক মার্কেটে ২২ কোম্পানির ১৩ কোটি টাকার লেনদেন

প্রচ্ছদ » Uncategorized » ব্লক মার্কেটে ২২ কোম্পানির ১৩ কোটি টাকার লেনদেন

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২৪ লাখ ৫৭ হাজার ২৬৫টি শেয়ার ৫২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১২ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৩ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ১৬ লাখ ৪৩ হাজার টাকার ইস্টার্ন ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া আমান কটনের ৬ লাখ ১২ হাজার টাকার, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৫ লাখ ৮৪ হাজার টাকার, সিএসপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২০ লাখ ৭০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৯ হাজার টাকার, কপারটেকের ৫ লাখ ৫২ হাজার টাকার, জিকিউ বলপেনের ২২লাখ ৫ হাজার টাকার, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৩৭ লাখ ৬০ হাজার টাকার, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড ওয়ান; স্কিম ওয়ানের ৫ লাখ ৬৭ হাজার টাকার, জনতা ইন্স্যুরেন্সের ১০ লাখ ২৩ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৭ লাখ ২৮ হাজার টাকার, ন্যাশনাল ফিডের ৪৮ লাখ ৮৫ হাজার টাকার, নিটল ইন্স্যুরেন্সের ৪১ লাখ ৮ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৩ লাখ ২০ হাজার টাকার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সর ৫ লাখ ১৭ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৮ হাজার টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮৪ হাজার টাকার, সায়হাম কটনের ৬ লাখ ৯০ হাজার টাকার, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ১৩ লাখ ২ হাজার টাকার এবং এসকে ট্রিমসের ১৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০