জমি বেচবে দেশবন্ধ পলিমার
প্রচ্ছদ » Breaking News || Slider || বাজার বিশ্লেষন » জমি বেচবে দেশবন্ধ পলিমার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ ১০৩ ডেসিমেল জমি বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই জমি নরসিংদি, পলাশ কাউডিতে অবস্থিত। কোম্পানিটি দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধরে জন্য জমি বিক্রয় করবে।
কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ২৪ ডিসেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন সকাল সাড়ে ৯টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন নরসিংদিতে ইজিএম অনুষ্ঠিত হবে।
ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ নবেম্বর , ২০২০।








