ইন্ডেক্স এগ্রো : ২০ শতাংশ কমে আইপিও আবেদনের সুযোগ

প্রচ্ছদ » Uncategorized » ইন্ডেক্স এগ্রো : ২০ শতাংশ কমে আইপিও আবেদনের সুযোগ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বুক বিল্ডিং পদ্ধতির আইপিওতে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা ইন্ডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইনী সীমার চেয়ে ১০ শতাংশ বাড়তি মূল্য-ছাড় দেবে সাধারণ বিনিয়োগকারীদের। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

বিএসইসি ও কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচিত সিদ্ধান্তের ফলে সাধারণ বিনিয়োগকারীরা আইপিওতে কাট-অফ প্রাইস থেকে ২০ শতাংশ কমে কোম্পানিটির শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন।

যোগ্য বিনিয়োগকারীদের (Eligible Investor) কাছে শেয়ার বিক্রির জন্য অনুষ্ঠিত নিলামে ইন্ডেক্স এগ্রোর শেয়ারের কাট-অফ মূল্য (বিক্রিত শেয়ারের সর্বনিম্ন মূল্য) নির্ধারিত হয়েছিল ৬২ টাকা। বিদ্যমান আইন অনুসারে, কাট-অফমূল্য থেকে ১০ শতাংশ কম দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করতে হয়। সে হিসেবে ৫৬ টাকা দরে আইপিওতে শেয়ার বিক্রি করতে পারতো ইন্ডেক্স এগ্রো। কিন্তু বাড়তি ১০ শতাংশ ডিসকাউন্ট বা ছাড়ের ফলে সাধারণ বিনিয়োগকারীরা ৫৬ টাকার পরিবর্তে ৫০ টাকা দরে কোম্পানিটির শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবে।

কিন্তু পুঁজিবাজারের উন্নয়ন ও সাধারণ বিনিয়োগারীদের স্বার্থে আইপিওতে ১০ শতাংশের পরিবর্তের ২০ শতাংশ কম দামে শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

উল্লেখ, ইন্ডেক্স এগ্রো পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করার কথা। যা ভবন নির্মাণ, মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয় এবং আইপিওজনিত ব্যয়ে ব্যবহার করা হবে।

কোম্পানিটির ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭ পয়সা। আর বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫ টাকা ৬০ পয়সা। ২০১৯ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পত্তি মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইবিএল ইনভেস্টমেন্টস।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩০ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০