এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু আজ

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » এসএসসির রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু আজ

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : এসএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু করছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা নিজ নিজ স্কুল থেকে রেজিস্ট্রেশন কার্ড তুলতে পারবে। আজ থেকে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত কার্ড তোলা যাবে।

গত রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রেজিস্ট্রেশন কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য প্রতিষ্ঠানপ্রধানদের ২০ ডিসেম্বরের মধ্যে বোর্ডে আবেদন করতে হবে।

এ সময়ের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ বা সংশোধনের আবেদন না করলে দায় প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে। আর রেজিস্ট্রেশন কার্ড নেয়ার আবেদনের সঙ্গে সর্বশেষ স্বীকৃতি নবায়ন এবং কমিটির অনুমোদনপত্র দাখিল করতে হবে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২রা ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১