লাভেলো আইসক্রিমের আইপিও আবেদন শুরু ৩ জানুয়ারি

প্রচ্ছদ » জাতীয় » লাভেলো আইসক্রিমের আইপিও আবেদন শুরু ৩ জানুয়ারি

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া তাওফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ (লাভেলো আইসক্রিম) লিমিটেড আইপিও আবেদনের সময় নির্ধারন করা হয়েছে । আগামী ৩ জানুয়ারি আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪৪তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

সূত্র মতে, কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। ৩০ কোটি শেয়ার বিক্রি করে এই টাকা তুলবে কোম্পানিটি। যা দিয়ে মেশিনারিজ ও ইক্যুপমেন্ট ক্রয়, প্রিজ, যানবাহন, ডিপোতে বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।

৩০ সেপ্টেম্বর ২০১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১২ টাকা ১৭ পয়সা।

উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং সন্ধানী লাইফ ফাইন্যান্স লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/০২ ডিসেম্বর , ২০২০।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০