ডমিনেজ স্টিলের লেনদেন শুরু ১৫ টাকায়

প্রচ্ছদ » জাতীয় » ডমিনেজ স্টিলের লেনদেন শুরু ১৫ টাকায়

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রকৌশল খাতের নতুন কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিমেস্টমস লিমিটেড আজ বুধবার দুই স্টক এক্সচেঞ্জে ’এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটির লেনদেন শুরু হয় ১৫ টাকা দরে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১০টা ৩০ মিনিটে শেয়ারটির দর ৫ টাকা বা ৫০ শতাংশ বেড়েছে। এসময়ে কোম্পানিটি মাত্র ৪ বারে ৫৭৩টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১০ হাজার টাকা।

প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুসারে লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু রয়েছে ডমিনেজ বিল্ডিংয়ের শেয়ারে। তাই লেনদেন শুরুর প্রথম দিনে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারের দাম আইপিওর অফার মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে। একইভাবে ৫০ শতাংশ পর্যন্ত কমতে পারবে; এর বেশি নয়।

এদিকে বিএসইসির নির্দেশনা অনুযায়ী, লেনদেনের প্রথম ৩০ দিন কোম্পানিটির শেয়ার কিনতে মার্জিন ঋণ না দিতে স্টক ব্রোকার্স ও মার্চেন্ট ব্যাংকার্সদের নিষেধাজ্ঞা জানানো হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০২ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১