রাশিয়ায় করোনার গণ-টিকা দেয়া শুরু

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » রাশিয়ায় করোনার গণ-টিকা দেয়া শুরু

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গণহারে করোনার টিকা দেয়ার কার্যক্রম শুরু করেছে রাশিয়া। এছাড়াও আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়ায় বিপুল পরিমাণে টিকা উৎপাদনের কাজ শুরু হতে চলেছে।

খবরে বলা হয়েছে, কয়েকদিনের মধ্যেই দুই মিলিয়ন ডোজ তৈরি করবে রাশিয়া। এর আগে পুতিন জানিয়েছিলেন, স্পুটনিক ভি ৯২ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে। সবাই মিলে কাজ করে সাফল্য আসবে বলে আশাবাদী ডেপুটি প্রাইম মিনিস্টার টাটিয়ানা গোলিকোভা।

গোলিকোভা আগেই জানিয়েছিলেন, ডিসেম্বর মাসেই রাশিয়ায় মাস ভ্যাকসিনেশন শুরু হবে। সেই মতোই কাজ শুরু করেছে প্রশাসন। বুধবার নতুন করে ২৩,৩৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন রাশিয়ায়। করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে ফের কড়াকড়ি আরোপ করেছে রাশিয়া।

রুশ প্রশাসন জানিয়েছে, তাদের তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক-ভি আন্তর্জাতিক বাজারে অনেক সস্তায় মিলবে। এছাড়াও এই টিকা করোনার বিরুদ্ধে লড়াইয়ে ৯২ শতাংশ কার্যকরী।

জানা গেছে, রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি এই স্পুটনিক-ভি ভ্যাকসিন আগামী বছরের মধ্যেই যাতে দেশ-বিদেশের বাজারে বিক্রি করা যায় সেই লক্ষ্যমাত্রা নিয়ে প্রায় ১ বিলিয়ন ডোজ উৎপাদনের কাজ শুরু করে দিয়েছেন গবেষকরা।

‘গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট’ টুইটবার্তায় জানিয়েছে, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।

রাশিয়ার আরডিআইএফ সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান কিরিল দিমিত্রিভ বলেছেন, মস্কো তার অন্যান্য বিদেশি দেশগুলির জন্য আগামী বছরের মধ্যে এক বিলিয়নেরও বেশি করোনার ডোজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়েছে। যা ৫০০ মিলিয়নেরও বেশি লোককে টিকা দেওয়ার পক্ষে যথেষ্ট।

গবেষকদের দাবি স্পুটনিক ভি এর আন্তর্জাতিক বাজার মূল্য অন্য কয়েকটি পশ্চিমী প্রতিদ্বন্ধীদের তুলনায় সস্তা। যেমন ফাইজার-বায়োএনটেক দ্বারা উৎপাদিত একটি ভ্যাকসিন, যার শট প্রতি ১৫.৫ ইউরো খরচ হয়।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩রা ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১