ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও লটারির ড্র সম্পন্ন

প্রচ্ছদ » Uncategorized » ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও লটারির ড্র সম্পন্ন

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিও লটারির ড্র সম্পন্
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক :প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে অর্থ উত্তোলনের প্রক্রিয়ায় থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের লটারির ড্র সম্পন্ন হয়েছে। পাশাপাশি কোম্পানিটি বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে।

সূত্র জানায়, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আইপিওতে শেয়ার পেতে বিনিয়োগকারীদের আবেদন পড়েছে সাড়ে ৪১ গুনের বেশি। এর মধ্যে এলিজেবল ইনভেস্টরদের আবেদন পড়েছে প্রায় সাড়ে ১০গুন।

কোম্পানির তথ্য মতে, পুঁজিবাজার থেকে ১৬ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে গত ১০ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৬ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন চলে। এই সময়ে প্রাতিষ্ঠানিক, ক্ষুদ্র, ক্ষতিগ্রস্ত এবং দেশি ও বিদেশরীরা বিনিয়োগ করেছেন। তারা ১৬ কোটি টাকার ১ কোটি ৬৯ লাখ শেয়ার পেতে বিনিয়োগকারীরা মোট ৬৬৭ কোটি ২০ লাখ টাকার আবেদন জমা দিয়েছে। যা প্রায় ৪১ দশমিক ৭০ গুন। এর মধ্যে ৫২৫টি যোগ্য অর্থাৎ এলিজেবল ইনভেস্টর আবেদন করেছে। যা টাকার অংকে ৬৭ কোটি ১০ লাখ ৩৫ হাজার টাকা। তাদের জন্য বরাদ্দ ছিল ৬৪ লাখ শেয়ার অর্থাৎ ৬ কোটি ৪০ হাজার টাকা অর্থাৎ নতুন প্রজন্মের এই বিমার কোম্পানির লট প্রতি শেয়ার পেতে ১০৪৮ দশমিক ৪৯২ শতাংশ আবেদন বেশি জমা পড়েছে। যা টাকার অংকে সাড়ে ১০ গুণ বেশি। আর বাকি আবেদন জমা পড়েছে সাধারণ বিনিয়োগকারী এবং প্রবাসী বিনিয়োগকারীর। তারা কোম্পানিরটির প্রতিলট শেয়ার পেতে প্রায় ৬০০ কোটি টাকার আবেদন করেছেন।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে সোনার বাংলা ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৩ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০