নাটোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
প্রচ্ছদ » Uncategorized » নাটোরে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের ৩ আরোহী নিহতপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : নাটোরের লালপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজনই উঠতি বয়সের যুবক।
শনিবার (৫ ডিসেম্বর) দিনগত রাতের কোনো এক সময়ে উপজেলার ফাঁকা মাঠের ভেতর দুয়ারিয়া-কাশিমপুর গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কবরস্থানপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল, সজীব ও সোহান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাতের কোনো এক সময় ওই তিনজন যুবক মোটরসাইকেলে করে লালপুর থেকে নিজ এলাকা রাজাপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে ফাঁকা মাঠের দুয়ারীয়া-কাশিমপুর সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ ডিসেম্বর , ২০২০।








