কাল লেনদেন বন্ধ থাকবে ৩ কোম্পানির
প্রচ্ছদ » Uncategorized » কাল লেনদেন বন্ধ থাকবে ৩ কোম্পানিরপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ৭ ডিসেম্বর, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- ফার্মা এইডস, প্রিমিয়ার সিমেন্ট ও এসএস স্টিল লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ৮ ডিসেম্বর, মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ ডিসেম্বর , ২০২০।








