রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৮

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৮

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

শনিবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা থেকে রোববার (৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই হাজার ৭৮১ পিস ইয়াবা, ১৪৫.৫ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, তিন কেজি ৫৭৫ গ্রাম গাঁজা, ২৫ বোতল ফেনসিডিল ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ৬ ডিসেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০