চিনিকল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করবে শ্রমিক দল
প্রচ্ছদ » Uncategorized » চিনিকল বন্ধের প্রতিবাদে মানববন্ধন করবে শ্রমিক দলপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের বিভিন্ন জায়গার চিনিকল বন্ধের প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী শ্রমিক দল।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।
প্রিন্স বলেন, চিনিকল বন্ধের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামী বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/৮ই ডিসেম্বর, ২০২০।








