রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৫

প্রচ্ছদ » Uncategorized » রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৫

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

অভিযানে ৩১ হাজার ৫২১ পিস ইয়াবা, ৯০ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন, দুই কেজি ৬৩৬ গ্রাম গাঁজা, ৭.২ লিটার দেশি মদ, ৮৮ বোতল ফেনসিডিল ও ২০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/৮ই ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০