বিকেলে ২ কোম্পানির বোর্ড সভা
প্রচ্ছদ » Uncategorized » বিকেলে ২ কোম্পানির বোর্ড সভাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারের তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেড ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) বন্ডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কেয়া কসমেটিকসের বোর্ড সভা দুপুর আড়াইটা ও বেলা সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ ও ৩০জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ডটির বোর্ড সভা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১০ ডিসেম্বর , ২০২০।








