উত্তরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রচ্ছদ » Uncategorized » উত্তরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানীর উত্তরায় এক হাজার ৫০ পিস ইয়াবাসহ মো. বশির (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।

শনিবার (১২ ডিসেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে উত্তরার আব্দুল্লাহপুর মমতাজ উদ্দিন বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, আকস্মিক চেকপোস্ট করাকালীন মো. বশিরকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার পরিহিত জ্যাকেটের ভেতর এক হাজার ৫০ পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গাজীপুরের বোর্ডবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর গুলিস্তান এলাকার জনৈক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রয় করেন তিনি।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/১৩ই ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০