কাল ২ কোম্পানির লেনদেন বন্ধ
প্রচ্ছদ » Uncategorized » কাল ২ কোম্পানির লেনদেন বন্ধপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির শেয়ার লেনদেন আগামীকাল ১৪ ডিসেম্বর, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ।
রেকর্ড ডেটের পর আগামী ১৫ ডিসেম্বর মঙ্গলবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ ডিসেম্বর , ২০২০।








