হানিফের বক্তব্যের প্রতিবাদ ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের

প্রচ্ছদ » জাতীয় » হানিফের বক্তব্যের প্রতিবাদ ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের দেওয়া বক্তব্যে চরমোনাইর পীর মরহুম সৈয়দ মুহাম্মদ ফজলুল করীমকে রাজাকারের সহযোগী বলে মন্তব্য করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।

সংগঠনটি বলছে, মাহবুব-উল আলম হানিফের এ বক্তব্য অসত্য, বাস্তবতা বিবর্জিত। অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে।

শনিবার (১২ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম কবির, সহ-সভাপতি মুহাম্মাদ নূরুজ্জামান সরকার ও সেক্রেটারি আরিফ বিন মেহের উদ্দিনের পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

তারা বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের (সাবেক ইসলামী শাসনতন্ত্র আন্দোলন) প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীমকে ১৯৭১ সালে পাকিস্তানের সহযোগিতা করে চরমোনাই মাদরাসায় আশ্রয় নেয়া মা-বোনদের গণিমতের মাল বলে ফতোয়া দিয়েছেন বলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বক্তব্য কাল্পনিক, অসত্য, বাস্তবতা বিবর্জিত, নির্লজ্জ মিথ্যাচার।’

এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত, কাল্পনিক ও ইসলামবিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা। সংগঠনটি অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/১৩ই ডিসেম্বর, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১