ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু ১২ জানুয়ারি
প্রচ্ছদ » অর্থনীতি » ই-জেনারেশনের আইপিও আবেদন শুরু ১২ জানুয়ারি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ই-জেনারেশন লিমিটেডের আইপিও আবেদনের সময় নির্ধারন করা হয়েছে । আগামী ১২ জানুয়ারি আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত (২১ অক্টোবর) বিএসইসির ৭৪৫তম সভায় ই-জেনারেশন লিমিটেডের আইপিও অনুমোদন দেয়া হয়। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে সভায় কমিশনাররা উপস্থিত ছিলেন।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। যা দিয়ে ডিজিটাল প্লাটফরম সল্যুশন, নতুন বাজার উন্নয়ন, আইওটি-ভিত্তিক সল্যুশন এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।
ই-জেনারেশনের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ২০.৫৬ টাকা।
উল্লেখ্য, কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ ডিসেম্বর , ২০২০।








